সভাপতির বাণি

 সভাপতি মহোদয়ের বাণী​

গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শিক্ষাই জাতীর মেরুদন্ড। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত অন্ধকার। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে আধুনিক ও উন্নত করতে পারে।  
এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরো যুগোপযোগী ও আধুনিক করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আর্ন্তজাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি প্রয়াস মাত্র। যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছত্র-ছাত্রীরা বাড়িতে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, ভর্তি ফরম ইত্যাদি পাবে। অভিভাবকরাও বাড়িতে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফলাফল, আচরণিক পরিবর্তন, সাফল্য সম্পর্কে জানতে পারবেন। 
পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান ও অনাগত শিক্ষক-শিক্ষাথী, অভিভাবক, শুভানুধ্যায়ী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত হবেন।  এতে এ প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রিকতা যোগ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শুভেছা জানাচ্ছি এবং শুভকামনা প্রার্থনা করছি।

জনাব 
সভাপতি (ম্যানেজিং কমিটি)
গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ।