
প্রধান শিক্ষকের বাণী
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী,
গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।শিক্ষাই শক্তি শিক্ষাই আলো। কাজেই শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা প্রত্যেকেই নিজ নিজ সন্তানদের বাস্তবমুখী শিক্ষায় গড়ে তুলতে আগ্রহী। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় পরিকল্পনায়। এ ক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের প্রধান চালিকা শক্তি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণগত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি দৃঢ়তার সাথে দাবী করি,গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের দুর্বল প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা উপকরণ।
অমল কুমার শিকদার
প্রধান শিক্ষক
গোয়াড়া হাফিজুর রহমান বিদ্যালয়